For rent by iqbal 13 Nov 06:11 am Dhaka

আসসালামু-আলাইকুম । আশাকরি ভাল আছেন । আমার পূর্ব অভিজ্ঞতা ও বাজার গবেষণা থেকে পজিটিভ একটি সম্ভব্য ধারনা নিয়ে লাভজনক ফুড ব্যবসার পরিকল্পনা আছে । আমি মোহাম্মদপুর , ধানমন্ডি , ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে হাইজেনিক উন্নত মানের ষ্ট্রীট ফুড ভ্যান নামাতে চাই । আপনারা জেনে থাকবেন ঢাকা শহরে এটি অনেক পুরাতন ব্যবসা কিন্তু আমি একটু পুরাতন ব্যবসা কে ভিন্ন আকারে করার আইডিয়া আছে ।
***** ফুড ভ্যানে কি কি খাবার আইটেম থাকবে ?
উওর- সুইট কর্ণ কয়েক পদের , মৌসুমি ফলের জুস ( আম , তরমুজ , পেঁপে , ড্রাগন , লেবু পুদিনা ) , সেই সাথে ফ্রেশ কাট ফল থাকবে ছোট ছোট প্যাকেটে । আমাদের পরিবেশন টা হবে ১০০% আধুনিক উপায়ে স্বাস্থ্যকর পরিবেশে । আমাদের টার্গেট ক্রেতা হল শিক্ষিত সচেতন মানুষ । এখানে বলে রাখা ভাল আমাদের ফুড ভ্যানে ফুচকা চটপটি বার্গার আল ভাজা বা ফ্রেন্স ফ্রাই বিক্রি হবে না ।
**** আধুনিক স্ট্রিট ফুড ভ্যান টা কেমন হবে ?
আমাদের স্ট্রিট ফুড ভ্যান টি ইলেকট্রিক মটর চালিত সাধারণ ভ্যানের উপর এস এস বা এলুমিনিয়াম ফেব্রিকেট করে বডি বানানো হবে , গ্যাসের চুলা , ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইয়ের জন্য আইপিস ব্যাটারি থাকবে , ডিজিটাল ডিসপ্লে ও থাকবে স্মার্ট মার্কেটিং এর জন্য । সেই সাথে ভিতরে একটি বিশেষ র্যাক রাখা থাকবে যেখানে ফ্রেশ কাট সু-সাধু ফল বিশেষ প্যাক করে সাজানো থাকবে ।
**** আধুনিক স্ট্রিট ফুড ভ্যান এ বিনিয়োগ কত টাকা হবে ?
একটি ভ্যান সর্বাধুনিক উপায়ে ও বিশেষ ভাবে ডিজাইন করে বানাতে সব মিলিয়ে ১,৫০,০০০ টাকা থেকে ১,৭০,০০০ টাকা খরচ হবে । এর সাথে অন্যান্য খরচ মিলিয়ে আমাদের একটি ভ্যানের পিছনে বাজেট ২.৫০,০০০ টাকা ।
**** আধুনিক স্ট্রিট ফুড ভ্যান কত গুলো দিয়ে শুরু করা হবে ?
প্রাথমিক অবস্থায় বিভিন্ন বাস্তবতার কারণে আমরা বড়জোর দুটি ভ্যান দিয়ে আমাদের অপারেশন শুরু করতে চাই ।
**** আধুনিক স্ট্রিট ফুড ভ্যান ব্যবসায় কেমন বা কত টাকা বিনিয়োগ প্রয়োজন ? একজন বিনিয়োগকারী কত টাকা একটি ভ্যানের জন্য বিনিয়োগ করবে ?
একটি স্ট্রিট ফুড ভ্যান এর জন্য একজন বিনিয়োগকারী ১,০০,০০০ টাকা বিনিয়োগ করবে এবং বাকি ১,৫০,০০০ টাকা আমরা যোগান দিব ।
**** আধুনিক স্ট্রিট ফুড ভ্যান ব্যবসা শুরু করার জন্য আমরা বাইরে থেকে কেন বিনিয়োগকারী খুজতেছি ?
ভবিষ্যততে আমরা এই ব্যবসা টি অনেক বড় করবো তাই আমরা পজিটিভ কিছু ব্যবসায়িক মন মানসিকতার মানুষ কে সাথে নিয়ে এই ব্যবসা টি করতে চাই ।
**** আমাদের সাথে ১,০০,০০০ টাকা বিনিয়োগ করলে বিনিয়োগকারীর সুযোগ সুবিধা কি কি ?
আমাদের সাথে বিনিয়োগকারী বিনিয়োগ করলে বিনিয়োগকারী দুই ভাবে লাভ নিতে পারে । ১. মাসিক ফিক্সড হারে ৮,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা এবং যদি লাভ লসের ভাগ নিয়ে লভ্যাংশ নিতে চাই তাহরে গড়ে প্রতি মাসে ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা লভ্যাংশ পাবে ইনশাল্লাহ ।
**** বিনিয়োগকারী ১,০০,০০০ টাকা বিনিয়োগ করলে তার বিপরীতে কি দেওয়া হবে এবং চুক্তি কি ভাবে হবে ?
কোন আগ্রহী বিনিয়োগকারী ১,০০,০০০ টাকা বিনিয়োগ করলে ৩০০/৫০০/১০০০ টাকার ষ্ট্যাম্পে লিখিত চুক্তি করবে কিছু শর্ত সাপেক্ষে । বিনিয়োগকারী কে ১,০০,০০০ টাকার চেক একটি ও একটি ব্ল্যাংক চেক প্রদান করা হবে । প্রয়োজনে আইন অনুযায়ী নোটারি পাবলিক করে নেওয়া যেতে পারে চুক্তি টি বৈধতা থাকার জন্য ।
*** বিনিয়োগকারীর কি কোন সময় দিতে হবে কিনা টাকা বিনিয়োগ করা ছাড়া ?
না কোন সময় দিতে হবে না , শুধু নিদিষ্ট সময় পর পর হিসাব দেখে নিবে এবং প্রয়োজনে চাইলে অনলাইনে হিসাব বিবরণী দেখে নিতে পারবেন । প্রয়োজনে সেই ভাবে আমরা ডিজিটাল অফিসিয়াল সিস্টেম বানিয়ে নিব আমাদের ব্যবসায়িক স্বচ্ছতা থাকার জন্য ।
*** **** আধুনিক স্ট্রিট ফুড ভ্যান রাস্তায় নামাতে কোন সমস্যা হবে কিনা ? কোন ধরনের অফিসিয়াল লাইসেন্স প্রয়োজন হবে কিনা ?
আমরা আশা করি কোন ধরনের সমস্যা পড়ার মত আমাদের ব্যবসা না । আর ঢাকা শহরে কিছু পলিসি ফলো করে রাস্তা বা বিশেষ এলাকাতে স্ট্রিট ফুড ভ্যান গুলো কে ব্যবসা করতে হয় । অতএব আমরা ও কিছু বিষয় সমন্বয় করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবো । এ ছাড়া ব্যবসা করতে গেলে সরকারি যে প্রয়োজনীয় লাইসেন্স গুলো আছে তা আমরা রেজিস্টার করে নিব ।
শেষ কথা হল আমরা সরকারের সব আইন কানুন মেনে ব্যবসা করতে চাই এবং একটি আধুনিক পরিছন্ন ভ্যান দিয়ে মানুষকে ভাল কিছু খাওয়াতে চায় সহনশীল ক্ষমতার ভিতর থেকে ।
উপরের সব কিছু দেখে পড়ে যদি ভাল মনে করেন , ফুড ব্যবসা করতে পজিটিভ থাকেন এবং আপনার টাকা রেডি থাকে আজকালই বিনিয়োগ করার মত তাহলে সরাসরি যোগাযোগ করবেন । আর নেগেটিভ ধারণা থাকলে উল্টো পাল্টা কমেন্ট না করলে খুশি হব ।
Condition: New